বুধবার, ২১ নভেম্বর, ২০১২

২০১২-১১-২১: সাধারণ একটা দিন

আগামী ২৮ তারিখে কোরিয়ান ভাষায় একটা সেমিনার দিতে হবে। আজে সেটা মোটামুটি ফাইনালাইজ করলাম। আগামীকাল কোরিয়ান ল্যাব মেম্বারের কাছ থেকে স্পীচটা translate করে নিতে হবে। আগে থেকে প্রিপারেশন না নিয়ে রাখলে সেমিনারের দিন ঝামেলা হয়ে যেতে পারে।
আজ সারাদিন তেমন কোনো কাজই করতে পারি নি। আজ কিছু পেপার স্টাডি করার প্ল্যান ছিল কিন্তু পড়ায় মন বসাতে পারিনি। এর মধ্যে খুলনা টেস্টও শুরু হল আজ। লাঞ্চের পর খেলা দেখা বন্ধ করে দিয়েছিলাম বাংলাদেশ দলের শোচনীয় অবস্থা দেখে। তবে চা বিরতির পর আবার শুরু করলাম। আবুল হাসানের debut century দারুন উপভোগ্য ছিল। আজ সন্ধ্যায়ও মোবাইলের খোঁজ নিতে গিয়েছিলাম। এখনও টাকা পরিশোধ করা হয় নি। কোরিয়ান ল্যাবমেটকে জানালাম সে কথা। আগামীকাল এই ব্যাপারটা এবং আমার কোরিয়ান সেমিনারের ঝামেলাটা ফিক্স করা হবে বলে সে আশ্বাস দিল।
আজ বিজ্ঞানব্লগের কিছু কাজ করেছি। একটা ইমেইল আইডি খুলেছি বিজ্ঞানব্লগের ডোমেইনে। এখান থেকে লেখক ওসদস্যদের সাথে যোগাযোগ করা হবে। এছাড়া একটা পোস্ট এডিট করে প্রকাশ করা হয়েছে। প্রথমবারের মত বিজ্ঞানব্লগের ব্যাকআপ নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন