শনিবার, ১০ নভেম্বর, ২০১২

12-11-10: Paper accepted একটা শুভ দিন।

আজ দিন শুরু হয়েছে একটা অতি সুখবর দিয়ে। সকালে এসেই মেইল চেক করে দেখি আমার দ্বিতীয় paper, CrystalGrowthDesign এ accept হয়েছে। দুপুরে আরেকটা! যদিও এটাতে আমি তৃতীয় author. এটা হলো Applied Catalysis:A তে। অতি সফল একটা দিন।

বিকালে হালকা নাস্তা করতে বেরিয়েছিলাম। কিন্তু সবগুলো স্ন্যাকসের দোকান বন্ধ ছিল। আজকে শনিবার কি না! তবে এতে একটা বড় লাভ হয়েছে। একটা সস্তা রেস্টুরেন্ট ছিলো যেটাকে অনেকদিন ধরে ঢুকি ঢুকি করে ঢোকা হয় নি। আমার সাথে আমার ল্যাবমেট সানি ভাই ছিলেন। এখানে ঢুকে ঝিমতাক খেলাম মাত্র ৪০০০ ওউনে।  সেই সাথে side dish ছিলো অনেকগুলো। সাথে একটা বড় আয়তনের স্যুপ। ভাবা যায় না! খাবারের মান মাঝামাঝি। আমারা দুজনে খেয়ে পেট ভরে গেছে। এই রেস্টুরেন্টে আরো অনেকবার আসতে হবে। এখানকার সবগুলো ডিশ ৪০০০ করে। কয়েকটার ছবি দেখে লোভ লেগেছে।

সন্ধ্যায় নতুন বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে এসেছি। আমার দুইজনের রুমমেটের কোর্স শেষ এই সেমিস্টারে। কাজেই এই বাসাটা ছেড়ে দিতে হবে। আগামীমাস থেকেই নতুন বাসায় উঠছি। এই বাসাটা মোটামুটি আমার প্রথম বাসার মতোই। আপাততঃ একাই উঠছি।

আজ রাতে গৌতমঘোষের মনের মানুষ দেখলাম। ছবিটার সিনেমাটোগ্রাফি যথেষ্ট চমৎকার ছিলো। তবে এই ছবিটি ইতিহাস বিকৃতির অভিযোগে অভিযুক্ত, যদিও আমি লালনের জীবনী সম্পর্কে জানি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন