বুধবার, ২১ নভেম্বর, ২০১২

২০১২-১১-১৮: জন্মদিন

আজ আমার ২৮ তম জন্মদিন। ১৯৮৪ সালের এই দিনে আমার জন্ম হয়েছিল। প্রবাসে এটা আমার দ্বিতীয় জন্মদিন।
রাত বারোটার পরই ব্যাচেলর গ্রুপ আমায় জন্মদিনের শুভেচ্ছা জানালো। তাদের নিয়ে রেস্টুরেন্টে চিকেনফ্রাই খেয়ে এলাম। এর পরপরই আমার এক ল্যাবমেটের বাসায় প্রথম কেক কাটলাম আর নাস্তা করলাম। ভরপেট খেয়ে ঘুমাতে গেলাম। সকালে কিছুক্ষণ ল্যাবে কাটালাম। দুপুরে গিয়েছিলাম ইয়াংনাম ইউনিভার্সিটিতে। এই ভার্সিটিটা দেগু মূল শহরের বাইরে এবং বিশাল এলাকা নিয়ে। এই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। সারাটা বিকাল এখানে ঘুরলাম, কোরিয়ান গ্রামের মডেল দেখলাম, একপাশে বনসংলগ্ন এলাকায় একটা হরিনের ও দেখা মিলল। এরপর সন্ধ্যায় এক বাঙ্গালি ভাইয়ের বাসায় দাওয়াত খেলাম। তিনি আমার ভার্সিটিতেই পোস্টডক করছেন কিন্তু তাঁর স্ত্রী এখানকার মাস্টার্সের ছাত্রী তাই তাকে এখান থেকেই বাসে বা সাবওয়েতে ভার্সিটিতে যাতায়াত করতে হয়। এখান থেকে ফিরে বাসায় গিয়ে আরেকপ্রস্থ কেক কাটা হল। এই বিশাল আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন এবারই প্রথম।

রাতে ল্যাবে ফিরে আসতে হয়েছিল কারন পরদিনই ল্যাব মিটিং। ল্যাব রিপোর্ট তৈরি করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন