আজ সকালে প্রফেসরের মেইল পেলাম। তিনি আমার কয়েক সাপ্তাহের কাজ পর্যালোচনা করে দেখেছেন কাজে যথেষ্ট অগ্রগতি নেই, কাজের পরিমানও কম, আমি অলসতা করছি, আগের কাজে দিন দিন কাজের হার কমে যাচ্ছে এইসব লিখলেন। এই ধরনের মেইল প্রথম দিকে যে ধরনের প্রতিক্রিয়া তৈরি করত এখন আর তেমন করে না। তবুও সারদিন মনের মধ্যে কিছুটা গুমোট ভাব ছিল। আজ সারাদিন ল্যাবে প্রচুর এক্সপেরিমেন্টাল কাজ করতে হল। আজই না করলে সামনের সাপ্তায় রিপোর্ট দেয়া যাবে না। এমন কর্মক্ষম কোনো দিন এখন পর্যন্ত কোরিয়াতে কাটিয়েছি কিনা মনে পড়ে না। সকালের মেইলের একটা প্রভাবও এর মধ্যে থাকতে পারে। এই ধরনের মেইল নাজমুল ভাইও পেয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন