বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

২০১৩-১০-২৩: রিভিউ পেপারের রিভিউ

সকাল বেলায় প্রফেসরের মেইল পেলাম। আমার লেখা রিভিউ পেপারের রিভিউ ফলাফল এসেছে। কিছু গ্রামাটিক্যাল করেকশন, একটা figure আর একটা table যুক্ত করতে হবে। এমন কঠিন কোনো কাজ নয়। আশা করা যায় খুব সহজেই হয়ে যাবে। তবে আরেকটা পেপারের acceptance এর জন্য অপেক্ষা করছি। সেটা হয়ে গেলে সেটার রেফারেন্স include করে দেওয়া হবে। একটা গনিত বই ডাউনলোড করেছি। নাম: What is math? সারাদিন সেটা পড়ার চেষ্টা করলাম। কিন্তু ৫০ পৃষ্ঠার বেশী এগুতে পারি নি। সন্ধায় খাওয়া-দাওয়ার পর আর ল্যাবে আসি নি। একটু মুভি দেখে শুয়ে পড়লাম। মুভির নাম Goodfellas. যতটা নাম-ডাক শুনেছিলাম ততটা ভালো লাগে নি। একই রকম কাহিনীর মুভি আগেও দেখেছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন