মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০১১

ত্রিমাত্রিক ছবি: এক ছবির ভিতরে গভীর ভাবে দেখলে অন্য ছবি

নিচের ছবিগুলো লক্ষ করুন। ম্যাজিক আই পদ্ধতিতে আঁকা ছবিগুলোর দিকে তাকালে এমনিতে কিছু বোঝা যায় না। তবে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ সামনে বা পেছনের দিকে নিলে এর ভিতরে সম্পুর্ণ ভিন্ন রকমের অন্য একটি ছবি ভেসে আসবে। ভেসে আসবে বলতে সত্যিই ভেসে আসবে। মনে হবে মনিটর থেকে কোন একটা অবয়ব সামনের দিকে উঠে আসছে এবং সেটা হবে ত্রিমাত্রিক। অর্থাৎ সেটা সত্যিই সামনে আছে বলে মনে হবে (যেন হাত বাড়িয়ে ধরে ফেলা যাবে)। এমনই দশটি ছবি নিয়ে এই পোস্টে হাজির হয়েছি।

না দেখতে পেলে হতাশ হবেন না। চেষ্টা করে যান। ছবি দেখার ক্ষেত্রে ব্যক্তিভেদে পার্থক্য থাকবে। কেউ কেউ চোখ রাখা মাত্রই দেখতে পাবেন আর কারো কারো অনেক সময় লাগতে পারে (আমার নিজের ক্ষেত্রে প্রথমবার দেখতে দুই দিন লেগেছিলো। এখন তাকালেই দেখতে পাই)। তবে একবার একটি ছবি দেখতে পেলে পরবর্তিতে দেখা অনেক সহজ হয়ে যাবে। পোস্ট থেকে সরাসরি দেখবেন না, ছবিতে mouse pointer রেখে right button এ ক্লিক করে আলাদা ভাবে দেখুন। প্রয়োজনে জুম করে নিন।

তাহলে শুরু করা যাক:

১. উড়ন্ত পাখি







২. মুরগীর রোস্ট পরিবেশন করা হচ্ছে


৩. দুটি ছক্কা


৪. নদীতে কয়েকটি মাছ দেখা যাবে


৫. ছবিজুড়ে একটি মাত্র ফুল দেখা যাবে


৬. ঘোড়া


৭. হাতের থাবা


৮. ইংরেজিতে the game লেখা রয়েছে


৯. ত্রিশূল


১০. দৃশ্যমান বস্তুগুলোই ত্রিমাত্রিক মনে হবে
undefined

ছবিগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত। কারো হাই রেজুলেশনের ছবি সংগ্রহের ইচ্ছা থাকলে ইমেল আইডি দিতে পারেন। অথবা magic eye 3D লিখে google এ image search দিয়ে সংগ্রহ করতে পারেন।

1 টি মন্তব্য:

  1. I've loved it. thanks a lot for nice and attractive unusual picture displaying. But I have got some problem with the 9th one. It may have problem during scanning. Can you check it out. In addition can you upload more similar picture...

    উত্তরমুছুন