আজকের দিনটা খুব সুন্দর। অন্তত তারিখটা। গত কয়েকদিন লিখিনি। ভেবেছিলাম এক সাথে কয়েক দিনেরটা লিখে ফেলব। কিন্তু ভাবতে ভাবতে অনেক সময় পেরিয়ে গেছে। এখন আর আগের দিনের ব্যাপার-স্যাপার কিছু মনে নেই তাই গ্যাপ দিয়ে লিখতে হল।
আজকের তারিখটা খুব সুন্দর। ১২-১২-১২। দেশে নাকি বিয়ে করার ধুম পড়েছ। আমাদের সেরা ক্রিকেটার সাকিব আজ বিয়ে করছে। সাকিব ছাড়া পরিচিত আর কারো বিয়ের খবর অবশ্য শুনিনি সেই বিয়েতে আমি উপস্থিত থাকতে পারি নি।
পরিকল্পনা নিয়েছি এখন থেকে একটু বিস্তারিত লিখতে চেষ্টা করব। বিয়ের তারিখ নিয়ে একটু বিস্তারিত বলা যাক। আমার পরিচিত জনের মধ্যে বিয়ের তারিখ নিয়ে বেশ প্ল্যান-ট্যান দেখেছি। গত বছর ১১-১১-১১ তে আমার বন্ধু রাকিব বিয়ে করেছিল। আমার এক বন্ধু বিয়ের জন্য বেছে নিয়েছিল ২৫ ডিসেম্বর। কারন ছিল প্রতিবছর তাদের বিবাহ বার্ষিকীর দিনে ছুটি থাকবে।
১২-১২-১২ এর ব্যাপারে শোনা গিয়েছিল এই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মায়া সভ্যতার ক্যালেন্ডারে এই দিনটির পর আর কোনো তারিখের উল্ল্যেখ ছিলো না। তবে আমার জন্য এই দিনটি ছিলো আর ১০টা সাধারণ দিনের মতোই। research, research আর research.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন