শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

২০১২-১২-১৩: বৃষ্টি

আগের দিন আবহাওয়া রিপোর্টে মেঘ দেখে ভেবেছিলাম তুষারপাত হবে। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় বুঝলাম তাপমাত্রা একটু বেড়েছে। এই বৃষ্টিতে আগে জমে থাকা বরফ গলে গিয়েছে। আজ দুপুরে রুই মাছ ভাজি করে ভাত খেয়েছি। রাতে সিলসং থেকে কেনা দেশী মুরগী রান্না করেছি। আগামীকাল নিজাম ভাইয়ের বিবাহ বার্ষিকী। রাত বারোটায় নিজাম ভাইয়ের বাসায় ভাই ও ভাবী কেক কেটেছেন। সেখানে কেক ও খিচুড়ী খাওয়া হয়ছে। দিনে কিছু ল্যাবওয়ার্ক করতে হয়ছে। আগামী কাল একটা ওপেনবুক পরীক্ষা আছে। ওপেনবুক বলে সেটা নিয়ে এখন পর্যন্ত মাথা ঘামাইনি। তাড়াতাড়ি ঘুমিয়ে খুব ভোরেই ল্যাবে যাওয়ার প্ল্যান আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন