বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০১০

Microphotography- না দেখলে miss করবেন: পর্ব-২

ছবিগুলো দেখুন। আপনার কল্পনাকে হার মানাতেও পারে।

ইলেক্ট্রনিক ডিসপ্লে: আজকাল সব ইলেক্ট্রনিক যন্ত্রপাতিতেই রঙ্গিন ডিসপ্লে ব্যবহার করা হয়। নিচে কয়েকটি রঙ্গীন ডিসপ্লে অনেক গুন বিবর্ধিত করে দেখানো হলো।
১.মোবাইল ফোন-১:


২.মোবাইল ফোন-২:(প্রথমটির ডিসপ্লের সাথে পার্থক্য খেয়াল করুন)



আসলে প্রতিটা রঙ্গিন ডিসপ্লেতেই রঙের উৎস হিসেবে মাত্র তিনটি রং ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে লাল, সবুল ও নীল। এই তিনটি রং কে মৌলিক রং বলা হয়। এই তিনটি রঙ্গের বিভিন্ন উজ্জ্বলতার সমন্বয়ে যে কোন দৃশ্যমান রং তৈরি করা যায়। প্রতিটি ডিসপ্লকে অনেকগুলো ক্ষুদ্রভাগে ভাগ করা হয়। একটি ক্ষুদ্রভাগে কেবলমাত্র একটি রং দেখা যায়। প্রতিটি ক্ষুদ্রভাগে লাল, নীল ও সবুজ দেখানোর জন্য এই তিন রংএর তিনটি আলোর উৎস ব্যবহার করা হয়। তিনটি আলোর উৎস মিলে একটি রং প্রদর্শন করে। দূর থেকে দেখলে এগুলোকে একটি রংই দেখা যায়, কিন্তু কাছ থেকে বড় করে দেখলে পার্থক্য ধরা পড়ে। এবার আরও দুটি ছবি দেখুন:

৩. কম্পিউটারের CRT মনিটর:


৪. টেলিভিশন:


পাথরের গুঁড়া:প্রতিটি পাথরের মাঝে অনেকগুলো অতি ক্ষুদ্রাকার ক্রিষ্টালের গুঁড়া থাকে। এই ক্রিষ্টালগুলো এককভাবে স্বচ্ছ কিন্তু অনেকগুলো একত্রে যখন পাথর তৈরি করে তখন ক্রিষ্টালগুলো বিভিন্ন দিকে মুখ করে থাকে বলো আলো বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। একারনে সামগ্রিকভাবে অস্বচ্ছ মনে হয়।


বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিন্তু আসলে বেশ লম্বা। একধিক ধাপে পেঁচিয়ে খাটো করে রাখা হয়।
undefined

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন