গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে শক্তি একরূপ থেকে আরেকরূপে পরিবর্তিত হয়। এর ধারাবাহিকতায় আজ আমরা দেখব উদ্ভিদ ও প্রানীদেহের শক্তির উৎস ও রূপান্তর প্রক্রিয়া।
আমরা এখন যেমন পৃথিবী দেখছি একটা সময় এমন ছিল না। কয়েক কোটি বছর আগে পৃথিবী অনেক উত্তপ্ত ছিল। সে সময় বায়ুমন্ডলের উপাদানসমূহ ছিল এখনকার তুলনায় ভিন্ন। তখন বাতাসে অক্সিজেন ছিল না, ছিল কার্বন ডাইঅক্সাইড, জলীয়বাষ্প, মিথেন, অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস। এই অবস্থায় প্রথম জৈবিক অনু অ্যামাইনো এসিডের সৃষ্টি হয় এবং পরে বিবর্তন প্রক্রিয়ায় প্রথম এককোষী জীবের জন্ম হয়। এসময় প্রথম সালোক সংশ্লেষন(photosynthesis) প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় বর্ণকণিকা ক্লোরোফিল সৃষ্টি হয় এবং শৈবাল জাতীয় জীবের আবির্ভাব ঘটে। প্রাণীর উদ্ভবের পূর্বে পৃথিবীতে উদ্ভিদের আবির্ভাব ধটেছে।
সোমবার, ২৫ অক্টোবর, ২০১০
বুধবার, ২০ অক্টোবর, ২০১০
প্রকৃতিতে শক্তির রূপান্তরঃ পর্ব-১: শক্তির নিত্যতা
পর্ব-১: শক্তির নিত্যতা
শক্তির নিত্যতা সম্বন্ধে আমরা অনেকেই কম-বেশী জানি। শক্তির নিত্যতা কথাটার অর্থ হচ্ছে ''শক্তি কখনো সৃ্ষ্টি বা ধ্বংস হয়না, কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়"। তাই যদি হয়, তাহলে আমরা দৈনন্দিন জীবনে যে শক্তি খরচ করি তা নিশ্চয়ই 'খরচ' হয়ে যায় না, বরং অন্য কোনো রূপে পরিবর্তিত হয়ে যায়। তাছাড়াও আমরা যে শক্তি 'খরচের' জন্য পাই তাও নিশ্চয়ই কোন না কোন রূপান্তরের মাধ্যমেই আসে। প্রকৃতপক্ষে এই জগতে প্রতি নিয়ত শক্তি একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হয়ে চলেছে। কখনো সেই পরিবর্তন আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসে- আমরা তার সুফল ভোগ করি আর কখনো শক্তির পাকৃতিক রুপান্তর আমাদের সমূলে ধ্বংস করে দিয়ে যায়। প্রাকৃতিক শক্তির এই পরিবর্তন অনেক সময় চাক্রিক প্রক্রিয়ায় আবর্তিত হয় অর্থাৎ বিভিন্ন রূপান্তরের মধ্য দিয়ে পুনরায় আগের রূপে ফিরে যায়। এই লেখায় আমি প্রাকৃতিক শক্তির রুপান্তরের এই প্রক্রিয়া, প্রকারভেদ, প্রভাব, প্রতিক্রিয়া বিশদভাবে তুলে ধরার চেষ্টা করব।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)